জেলার খবর

নরসিংদীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

 নরসিংদী
নরসিংদী

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার আমীরগঞ্জের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী‌ এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর সোয়া একটার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সুজাত ও আনিস মারা যান এবং তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহীনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ