সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, হাতিজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় একই পরিবারের ৪ নিহত হয়েছেন।
সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি আবারো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: