জেলার খবর

বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের হিজলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে গৌরবদী ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- স্থানীয় মো. হারুনের ছেলে মোহাম্মদ আলী (৬) ও পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার (৫)। তারা সম্পর্কে মামাতো ভাই ও ফুফাতো বোন।

এলাকাবাসী জানান, মহেন্দীগঞ্জের উলানিয়া থেকে লামিয়া মা-বাবার সঙ্গে নানা বাড়ি হিজলা গ্রামে বেড়াতে এসেছিল। কাউকে না বলে দুপুরে নানা বাড়ির মসজিদের পাশের পুকুরে লিমা তার মামাতো ভাই মোহাম্মদ আলীর সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার জানতো না। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায়ে পুকুরে নেমে সিঁড়ির (ঘাটলা) নিচ থেকে অজ্ঞান অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ