জেলার খবর

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে ঘরগিন্নি সাপের মৃত্যু

সাপটির নাম ঘরগিন্নি (ইংরেজি নাম Common Wor Snake)।
সাপটির নাম ঘরগিন্নি (ইংরেজি নাম Common Wor Snake)।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে ১৬ মাস বয়সী এক শিশুর কামড়ে বিষহীন সাপের মৃত্যু হয়েছে।

জান্নাতুল ফেরদৌস নামের শিশুটি খেলার ছলে খাটের নিচে গেলে বেরিয়ে আসে সাপের বাচ্চা। তখন হাত দিয়ে সাপকে ধরে কামড়ে ক্ষতবিক্ষত করলে এটি মারা যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত সাপসহ জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসেন।

মঙ্গলবার (৭ জুন) সকালের এই ঘটনায় জান্নাতুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২১ পদকপ্রাপ্ত বখতিয়ার হামিদ সাপের ছবি দেখে দেশ টিভিকে বলেন, সাপটির নাম ঘরগিন্নি (ইংরেজি নাম Common Worm Snake)। ঘরের আশপাশে থাকে। সম্পূর্ণ নির্বিষ। এরা টিকটিকি খাওয়ার জন্য ঘরের চালে অথবা দেওয়ালে থাকে বলে ঘরগিন্নি বলা হয়।

শিশুটির মা বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স ১৬ মাস। সকালে চাচাতো ভাইয়ের সঙ্গে ঘরের মধ্যে সে খেলছিল। এ সময় খাটের নিচে চলে গেলে একটি সাপের বাচ্চাকে ধরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটির মারা যায়। আমার মেয়ে ও তার চাচাতো ভাইসহ সাপটি নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাই।

তিনি আরও বলেন, খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতবাক হয়েছি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ