বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষীরা। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা আবদুস সবুর বলেন, অজগরটি হায়দার আলীর বাড়ির মুরগির খোপে উঠেছিল। খবর পেয়ে এটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। তবে ১৫ ফুট লম্বা সাপটির ওজন ২০ কেজি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: