জেলার খবর

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২

 হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের পূর্বগড় গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) ও পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুরের আমির হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ বজ্রাপাতে রামিম মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান উসমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, রামিম মিয়ার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। উসমানের পরিবারকে বুধবার নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ