জেলার খবর

দোষীদের শাস্তির আশ্বাসে ওয়ার্ডে ফিরলেন চমেকের নার্সরা

চট্টগ্রাম মেডিকেল
চট্টগ্রাম মেডিকেল

দায়িত্বরত নার্সকে মারধরের ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নার্সরা ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন।

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দোষীদের শাস্তির আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে তারা ফের কাজে যোগ দেন।

এর আগে রাত ৯টার দিকে নার্সদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বৈঠক শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দায়িত্বরত অবস্থায় এক নার্সকে মারধরের ঘটনায় তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত তিন দিন ধরে নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে এমন ঘটনা অপ্রীতিকর।

এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি আরও, এই কমিটির মাধ্যমে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হবে। সত্যিকার অর্থে কোনো ছাত্র কিংবা ইন্টার্ন চিকিৎসক মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ