জেলার খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ‘আত্মহত্যা’

ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় তিনি মারা যান।

গোলাম মোস্তফার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে শৌচাগারের ভেতরে গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অপর দুই কয়েদি গুরুতর অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গোলাম মোস্তফার বিরুদ্ধে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ১১ জুলাই তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ