জেলার খবর

যমুনার পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা

 যমুনা নদীর পানি বৃদ্ধি
যমুনা নদীর পানি বৃদ্ধি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধিতে বন্যা হতে পারে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জারি করা বন্যা সতর্কবার্তা অনুযায়ী সংস্কার করা হচ্ছে সংরক্ষণ বাঁধগুলো।

গত ২৪ ঘণ্টায় শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকালে বিপৎসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় চলতি জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করে গত ৫ জুনের মধ্যে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল সংগ্রহ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বেড়িবাঁধ এবং তীর রক্ষা বাঁধ ধসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘরে তুলেছেনে কৃষকরা। তবে শহর রক্ষা-বাঁধের দুর্বল অংশে দ্রুত সংস্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ