জেলার খবর

ভটভটির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নীলফামারীতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় আবু তালহা নামে ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের ভাটারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালহা স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে তালহাকে নিয়ে রাস্তার ধারে বসে ছিল তার বোন লিপি আক্তার। এমন সময় একটি ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তালহার। ঘাতক ভটভটি চালক ইব্রাহিম মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ইব্রাহিম জেলা সদরের রামনগর ইউনিয়নের বাসিন্দা।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ