ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার কুতুপালং ক্যাম্প ২ এব ডি ব্লকের মৃত আবদুল
মোনাফের ছেলে মো. আরিফ (৩৬)।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ রায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: