জেলার খবর

‘দেশে প্রতি ১২ সেকেন্ডে খোলা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট’

 মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার।

এসময় তিনি আরও বলেন, প্রতি ১২ সেকেন্ডে একটি শিশুর জন্ম না হলেও প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান এসময় আরও বলেন, দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সার্ভিস দেওয়ার সক্ষমতা কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেই। সঠিকভাবে গ্রাহক সেবা দিতে সব কোম্পানিকে ফাইবার ক্যাবল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে এ ফাইবার ক্যাবল ব্যবহার করা গেলে গ্রাহকের সঠিক সেবা নিশ্চিত করা যাবে।

২০০৬ সালে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি থাকলেও ২০২২ সালে তা ১৮ কোটি ৩৪ লাখে দাঁড়িয়েছে। যেখানে ২০০৬ সালে ইন্টারনেট ব্যবহার করত ১৫ লাখ গ্রাহক, সেখানে ২০২২ সালে ১২ কোটি ৪২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার মধ্যে শুধুমাত্র ফোরজি (৪ জি) ব্যবহার করে সাত কোটি ৫৩ লাখ ৮০ হাজার (৭৫.৩৮ মিলিয়ন) মানুষ, জানান তিনি।

তিনি বলেন, তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ২৮ লাখ (৫২.৮ মিলিয়ন)।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, খলিল বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বিভিন্ন মোবাইল কোম্পানির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ