শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দিয়ামনি নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু দিয়ামনি স্থানীয় মো. রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজল হক জানান, দুপুর দুইটার দিকে দিয়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে দিয়ামনিকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: