জেলার খবর

ফেনীতে ৮ রোহিঙ্গা গ্রেফতার

রোহিঙ্গা
রোহিঙ্গা

কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হোটেল গোল্ড স্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের কতুপালং ক্যাম্পের আবদুর শুক্কুর (৩০), শফি আলম (২৫), আবদুল মান্নান (২০), এনামুল হক (৩০), জামাল উদ্দিন (২২) ও উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নুরুল ইসলাম নুরু (২২), মো. ইলিয়াস (৩০), নবী হোসেন (১৮)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস করতেন এসব রোহিঙ্গারা। তারা ফেনী শহরে মাদক বিক্রিসহ নানা অপরাধ করে আসছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ