জেলার খবর

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে সওজের সহকারী প্রকৌশলী নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাহার হোসেন (২৮) নামে সড়ক ও জনপথ বিভাগের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা ১৭ যাত্রী।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলির মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহার হোসেন বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপথ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলা থেকে ২০ যাত্রী গাইবান্ধায় যাচ্ছিল একটি পিকআপ।

অপরদিকে মোজাহার হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থল পলাশবাড়ী থেকে নিজ বাড়ি বিরামপুর যাচ্ছিলেন। যাত্রীবোঝাই পিকআপটি উপজেলার হিলি মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাহার হোসেন নিহত হন। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমাদের স্টেশন থেকে ৩০০ মিটার দূরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেখানে গিয়ে দেখি, পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১০-১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পার্থজ্বীময় সরকার জানান, আহত ১৭ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ