জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়-সান্তাহার রুটে চালু হলো দোলনচাঁপা এক্সপ্রেস

ট্রেন।
ট্রেন।

পঞ্চগড় ও বগুড়ার সান্তাহার রুটে শনিবার থেকে চালু হয়েছে আন্তনগর ট্রেন ‘দোলনচাঁপা এক্সপ্রেস’। এ দিন বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন হয়।

সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ১৯৮৬ সালের ১৬ই মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সাথে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু হতে যাচ্ছে। এতে এখন থেকে রংপুরের সহজে যেতে পারবে এ জেলার মানুষ।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে প্রতিদিন সকাল ছয়টায় সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলার মোট ১৭টি স্টেশন ঘুরে সান্তাহার পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।

অপর দিকে সান্তাহার থেকে আরেকটি ট্রেন প্রতিদিন বেলা ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে ছাড়বে। পঞ্চগড়ে পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ