জেলার খবর

গ্রামবাসীর পিটুনিতে নিহত পল্লী বিদ্যুৎ কর্মী

বগুড়ায় গ্রামবাসীর পিটুনিতে পল্লী বিদ্যুৎ কর্মী নিহত
বগুড়ায় গ্রামবাসীর পিটুনিতে পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছেন আব্দুল হান্নান (৩২) নামের পল্লী বিদ্যুতের এক কর্মী। এসময় আহত হয়েছেন এজিএমসহ আরও ৫ জন।

শুক্রবার (১০ জুন) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে এঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শিবগঞ্জের পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তিনি শাজাহানপুর খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পিরব পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রকিবুজ্জামানের নেতৃত্বে ৫ জন কর্মী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। সেখানে তারা রেজাউল নামের একজনের বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় গ্রামবাসী তাদেরকে ঘেরাও করে। একপর্যায় গ্রামবাসী তাদেরকে পিটুনি দিলে অফিস সহায়ক আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজিত জনগণকে শান্ত করে আহত এজিএম রকিবুজ্জামান, লাইনম্যান পিন্টু প্রাং, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহত আব্দুল হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ