ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন লেগেছে। শনিবার (১১ জুন) শমশের নগর ও ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে আগুন লাগল সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানাতে পারেনি স্থানীয় রেল কর্তৃপক্ষ।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন দেশ টিভিকে জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: