জেলার খবর

সাভারে জঙ্গল থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ঢাকার সাভার পৌর এলাকায় একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে পৌর এলাকার আনন্দপুর সিটিল্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ গণমাধ্যমকে জানান, শনিবার সকালে জঙ্গলে ময়লা ফেলতে গিয়ে এক নারী মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্লাস্টিকের তার দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ