জেলার খবর

আগুন নিয়েই ৪ কিমি ছুটে চলে পারাবত এক্সপ্রেস!

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

সিলেট-আখাউড়া রেল সেকশনের শমসেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি ভস্মীভূত হয়েছে।

আগুনে হতাহতের খবর পাওয়া না গেলেও ট্রেনটি জ্বলন্ত অবস্থায় চার কিলোমিটার অতিক্রম করে বলে জানা গেছে। এরপর ট্রেনটি থামানো হলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন।

শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ট্রেনের পাওয়ার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টা ১৫ মিনিটে শমসেরনগর রেল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুন দেখা যায়। এরপর প্রায় ৪ কিমি অতিক্রম করার পর ট্রেন থামানো হয়। তখন যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। কর্তৃপক্ষ আগুন লাগা ৩টি বগি বিচ্ছিন্ন করে দেয়। পরে ট্রেনের জেনারেটর বগি ও পাশের যাত্রীবাহী বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনার প্রায় এক ঘণ্টা পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি ছাড়া কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল বলেন, ট্রেনের পাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শমসেরনগর স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে আটকা রয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ