জেলার খবর

পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ২ কমিটি

পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন
পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন
মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জুন) বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। তিনি বলেন, প্রতিটি কমিটিতে চারজন করে সদস্য রয়েছেন। দুটি তদন্ত কমিটির একটি হলো ডিভিশনাল কমিটি, অন্যটি জোনাল কমিটি। শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উসমানগড় এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ