জেলার খবর

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাফি নামে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। সাফি স্থানীয় শাহপরানের ছেলে।

স্থানীয় লেকাজন জানান, পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়ির উঠানে খেলাধুলা করছিল সাফি। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ