জেলার খবর

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে হোসাইন ও তানিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) উপজেলার শিদলাই ও নাগাইশ গ্রামে এ পৃথক দুটি ঘটনা ঘটে। মৃত হোসাইনের বয়স দেড় বছর। সে শিদলাই গ্রামের মো. ফরাদের ছেলে। চার বছর বয়সী তানিম নাগাইশ গ্রামের মো. জাকিরের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই গ্রামের হোসেন দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পানির মধ্যে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের তানিম পরিবারের সবার অগোচরে বাড়ির সামনে একটি ডোবায় পড়ে যায়। তার মা-বাবা ও বাড়ির লোকজন তাকে না পেয়ে বাড়ির পাশের ডোবায় খুঁজে পায়, এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ