জেলার খবর

মেয়রের আশ্বাসে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

মরদেহের পাশে স্বজনরা
মরদেহের পাশে স্বজনরা

বরিশাল সিটি মেয়র ও হাসপাতালের পরিচালকের আশ্বাসে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

পাশাপাশি হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখা ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১১ জুন) রাত সোয়া ১০টার দিকে দুই পক্ষ সড়ক অবরোধ ও কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠীর চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান শিক্ষার্থীরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের কক্ষ ভাঙচুরসহ একাধিক ইন্টার্নকে মারধর করা হয়। এরপর ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানান হাসপাতাল পরিচালকের কাছে।

শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত কোনও সিদ্ধান্ত না আসায় রাত ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সব গেটে তালা লাগিয়ে জরুরি বিভাগের সামনে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

একই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বরিশাল ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা। এতে উভয় দিকের সড়কে যানজট লেগে যায়।

পরে বরিশাল সিটি মেয়র ও হাসপাতালের পরিচালক এসে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি সামাল দেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ