জেলার খবর

৫ কোটি টাকার ইয়াবা পাচারের সময় আটক ৫

বাবু ভাই গ্রুপের ৫ সদস্য
বাবু ভাই গ্রুপের ৫ সদস্য

প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা পাচারের সময় কক্সবাজারের উখিয়া থেকে বাবু ভাই গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহীদুল ইসলাম বাবু (২০), মানিক (২৬), শাহ আলম (৪৪), জোবায়ের (২০) ও মোহাম্মদ শাহ (২১)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা পাচার করে আসছিলেন। এসব মাদক তারা মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করতেন।

আটকরা উখিয়ায় স্থানীয়ভাবে বাবুইয়া গ্রুপ নামে পরিচিত। তারা নাফ নদীতে মাছ ধরার কথা বলে বিশেষ কায়দায় ইয়াবা সংগ্রহ করে স্থানীয় কিশোর এবং রোহিঙ্গাদের ব্যবহার করে সেগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করে আসছিল।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ