জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস। ফাইল ছবি।
তিতাস গ্যাস। ফাইল ছবি।

গাজীপুরে ৬০০ বাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় ১ হাজার ২০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

শহরের গাছা থানা এলাকার সোনাপাড়া, শখীনগর, কুনিয়া ও তারগাছ এলাকায় ১১টি পয়েন্টে শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান নেতৃত্ব দেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ২০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ