জেলার খবর

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ভিক্ষুর নাম নন্দ বংশ মহাথ (৭৩)। তার বাড়ি রোয়াংছড়ি উপজেলায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, গলায় দড়ি দিয়ে বিহারের ভবনের ওপর থেকে লাফ দেয় ভিক্ষু। এতে ফাঁস লেগে তিনি মারা যান। ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিহারের লোকজন পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভবনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ