থেকে থেকে বৃষ্টি। আরেক দিকে উজানের ঢল। পানি বিপৎসীমা ছুঁইছুঁই। লালমনিরহাটের স্থানীয়দের শঙ্কা, যেকোনো সময় বন্যা শুরু হতে পারে।
রোববার (১২ জুন) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া'র নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, ‘তিস্তা নদীর পানির প্রবাহ বেড়েছে। প্রতি বছর জুন মাসে একটি বন্যা দেখা দেয়। তাই, তিস্তাপাড়ের মানুষকে সর্তক থাকতে বলা হয়েছে। পাশাপাশি আমরাও প্রস্তুত আছি।”
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: