জেলার খবর

পরিত্যক্ত ১৯টি ককটেল নিষ্ক্রিয় করলো পুলিশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি ককটেল, দু’টি চাপাতি ও একটি নকল পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার হওয়া ককটেলগুলো নিস্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

রোববার (১২ জুন) সকালে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া শিবরামপুর এলাকা থেকে ককটেলসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন একটি গণমাধ্যমকে জানান, প্রথমে জনৈক এক ব্যক্তির কাছে খবর আমরা খবর পাই টেপড়া এলকায় খালেক চেয়ারম্যানের বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে দু’টি চাপাতি পড়ে আছে। সেখানে যাওয়ার পর চাপাতির পাশে ১১টি ককটেল ও একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।

এরপর খবর আসে দেড় কিলোমিটার দূরে একটি পাট ক্ষেতের ভেতর বাজারের ব্যাগে ককটেল সদৃশ্য বস্তু আছে। পরে সেখান থেকে আরও ১১টি ককটেল উদ্ধার করা হয়। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিস্ক্রিয় করে।

ধারণা করা হচ্ছে, ককটেল ও অস্ত্রগুলো ডাকাতি অথবা নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি মোঃ শাহীন। বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ