জেলার খবর

হরিণাকুণ্ডুতে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাপের ছোবলে লিলি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) ভোরে উপজেলার নিচতোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া লিলি স্থানীয় নিচতোলা গ্রামের ইউনুচ আলীর মেয়ে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় লোকজন জানান, শনিবার (১১ জুন) রাতের খাবার খেয়ে শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যায় লিলি। ভোরের দিকে বিষধর একটি সাপ মেয়েটিকে ছোবল দেয়। টের পেয়ে পরিবারের লোকজন লিলিকে গ্রাম্য কবীরাজ দিয়ে ঝাড়ফুক দেয়। পরে অবস্থার অবনতি দেখে সকালে মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ