জেলার খবর

পরীক্ষার হলে চাপাতি নিয়ে প্রবেশ, শিক্ষার্থীকে বহিষ্কার

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার কক্ষে চাপাতি নিয়ে প্রবেশ করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার(১২ জুন) সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়টিতে এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এ দিন ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় পরীক্ষা। অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী প্যান্টের পকেটে চাপাতি নিয়ে পাঁচ নম্বর কক্ষে প্রবেশ করে। তার গতিবিধি দেখে সন্দেহ হয় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের। তিনি চাপ দিলে একপর্যায়ে পকেট থেকে চাপাতিটি বের করতে বাধ্য হয় সে।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে জানান। পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানকে জানান। তিনি অভিভাবকের অঙ্গীকারনামা রেখে অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে।

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ