বরগুনার বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রোববার (১২ জুন) রাতে কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজি সহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সহীদুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন ঘটনার সততা নিশ্চিত করে জানান, নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে চিঠিতে সেটা উল্লেখ করা হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: