গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বাসচাপায় রায়হান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান ময়মনসিংহের পাগলা থানার মাহল ঢালবাড়িয়া এলাকার রুবেল হোসেনের ছেলে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে ভবানীপুর বিট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিল রায়হান। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: