জেলার খবর

নলছটিতে খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মরদেহ
মরদেহ

ঝালকাঠির নলছিটিতে একটি খাল থেকে পংকজ চন্দ্র শীল (৩৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুন) সন্ধ্যায় কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত পংকজ চন্দ্র শীল, বারইকরন গ্রামের সুকের রঞ্জন শীলের বড় মেয়ে সোনালীর স্বামী। তিনি ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ের কাছে একটি সেলুনে কাজ করতেন।

স্থানীয় লোকজন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই খালে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় মৃতদেহটির হাত-পা বাঁধা ছিল। আর কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সোমবার (১৩ জুন) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ