জেলার খবর

সুরমার পানি ফের বিপৎসীমার উপরে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক

সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাওয়ায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মাসে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছিল অঞ্চলটিতে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানে আসাম-চেরাপুঞ্জির ঢলের পানি নামা অব্যাহত থাকায় পানি উপচে নিম্নাঞ্চলে ঢুকছে।

গত কয়েক দিন ধরে ঢল ও বর্ষণের এই পানি বর্ষার পাহাড়ি ঢলের জলাধার হিসেবে বিবেচিত হাওরে নামছিল। এখন আবার পানি বেড়ে যাচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল বলেন, গত ১০ মে থেকে পাহাড়ি ঢল ও বর্ষণ শুরু হয়েছিল। ১৩ মে থেকে পানি বাড়তে থাকে। এরপর সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যায় ভেসে গেছে ১ হাজার ৩১০ পুকুরের সাড়ে তিন কোটি টাকার মাছ।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ