জেলার খবর

৫৩ দিন বিমানের ফ্লাইট স্থগিত সৈয়দপুর-কক্সবাজার রুটে

ফ্লাইট স্থগিত
ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার রুটে ৫৩ দিনের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে । সোমবার (১৩ জুন) সকালে সৈয়দপুর বিমান বন্দরের দায়িত্বরত কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ রুটে সপ্তাহে দুদিন বিমান চলাচল করতো। হজ্ব যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এ রুটের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশের সৈয়দপুরের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, হজ্ব যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের সিডিউলে রদবদল করা হয়েছে। আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ যাত্রী সেবা দিতে পারছে না। ৪ আগস্ট পর্যন্ত রুটটি বন্ধ থাকার পর পুনরায় এ রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ