ফতুল্লায় ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক নিহত
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক দুর্বত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। রোববার (১২ জুন) দিবাগত রাত ২টায় সদর উপজেলার তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান , রাস্তা পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।ফতুল্লায় অজ্ঞাত যুবককে ছুরিকাঘাতে হত্যা
ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।