জেলার খবর

সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ-সংঘর্ষ: পুলিশসহ আহত ২০

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মহানবী (স.) কে কটুক্তি ও অবমাননা করায় সিদ্ধিরগঞ্জের আদমজী মসজিদে খুতবায় ইমামকে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শকের ওপর মুসল্লিদের হামলার ঘটনায় মামলা ও আসামদের আটক করায় সড়ক অবরোধ করেছে আদমজী বিহারি ক্যাম্পের বাসিন্দারা।

সোমবার (১৩ জুন) সকালে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ তারা। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, শুক্রবার জুমার নামাজে আদমজী মসজিদে খুতবায় ভারতের বিষয় নিয়ে কথা না বলার জন্য ইমামকে বাধা দেওয়া পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ এতে ক্ষিপ্ত হয়ে মুসল্লিরা তার ওপর হামলা করে। এ ঘটনায় ৫০ জনের নাম ও অজ্ঞাত ১২৫ জনকে উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় গতকাল রাতে কয়েকজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিহারি ক্যাম্পের লোকজন। পরে পুলিশ এসে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিলে পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের জুড়িয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ-সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু গণমাধ্যমকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ