জেলার খবর

ঠাকুরগাঁওয়ে শোবার ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ
মতিঝিলে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শোবার ঘর থেকে মেহেদী হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) রাতে রাণীশংকৈল পৌর শহরের আশা এনজিও অফিসের ভাড়া বাড়ির শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান, কেন্দ্রিয় হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে ছোট ভাই মেহেদী হাসান ও বড় ভাই তারেক হাসানের মধ্যে ১০০ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মেহেদী তার শোবার ঘরে চলে যায়। মা মাজেদা বেগম, তারেক ও অন্যরা অন্য ঘরে টিভি দেখছিলেন। ঘণ্টাখানেক পরে মেহেদীকে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ওই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে এসে ওই ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ‌‌‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। লাশ দাফনের জন্য এডিএম'র কাছে অনুমতি চাওয়া হয়েছে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ