তিস্তা নদীর ভাঙনে গত দেড় মাসে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ও বিদ্যানন্দ ইউনিয়নের অর্ধ শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে জনপ্রতিধিরা জানিয়েছেন।
তারা বলছেন, তিস্তার ভাঙনে এই দুই ইউপির শত শত বিঘা আবাদি জমি, গাছপালা, পুকুর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতি বছর নতুন নতুন জায়গায় ভাঙন শুরু হওয়ায় বাড়িঘর, গাছপালা, আবাদি জমি ক্রমশ হারিয়ে যাচ্ছে। হুমকির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও মন্দির মসজিদ।
বর্তমানে রাজারহাটের ঘরিয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে তিস্তা নদীতে ৬ কিলোমিটার এলাকায় বিচ্ছিন্নভাবে ভাঙন শুরু হয়েছে।অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: