বরিশালে গাছ থেকে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শাহিন হাওলাদার জেলার গৌরনদী পৌর এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিয়াশুর মহল্লায় গাছ ব্যবসায়ী রমিজ প্যাদার গাছ কাটছিলেন পাঁচ-ছয়জন শ্রমিক। এ সময় গাছের ওপরে থাকা শাহিন হাওলাদার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক শাহিন হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম শ্রমিক শাহিন হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: