জেলার খবর

কুমড়ার ভেতর মিলল ৩০ লাখ টাকার হেরোইন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতর হেরোইন ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মিষ্টি কুমড়ার ভেতর প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলার বাঘা উপজেলার মীরগঞ্জ মোড়ে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাসুদ মণ্ডল (২০)। বাঘার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, চারঘাট থেকে যাত্রীবাহী বাসে চড়ে আসছিলেন মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিষ্টি কুমড়াসহ তাকে বাসেই আটক করা হয়।

এ সময় তাঁর কুমড়ার ভেতর তিনটি প্যাকেটে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ