জেলার খবর

নন্দীগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৬৪) ও বাবলু মিয়া (৫০) নামের দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে। আর বাবলু মিয়া (৫০) নাটোর জেলার সিংড়া উপজেলার কাসুপিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রণবাঘা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা নন্দীগ্রাম সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ