জেলার খবর

বাড়ছে নদ-নদীর পানি, নতুন করে বন্যার আশঙ্কা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

টানা বৃষ্টি আর উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা-ধরলা-ব্রহ্মপুত্রসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হাজার হাজার মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃষ্টির সঙ্গে সুনামগঞ্জের উজানের মেঘালয় থেকে পাহাড়ি ঢলের কারণে জেলার সুরমা, যাদুকাটা ও পাটলাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের কাছে আজ বেলা তিনটায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি বাড়ছে।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারীতে। উপজেলার ৪০ গ্রামে প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি। তলিয়ে গেছে ধান, পাট-শাকসবজি’সহ ১০৭ হেক্টর ফসলী জমি। দ্রুতই শুকনো খাবার বিতরণের আশ্বাস জনপ্রতিনিধিদের।

ডুবেছে রংপুর-লালমনিরহাট-গাইবান্ধাসহ তিস্তা অববাহিকার চরাঞ্চলও। তবে পাহাড়ি ঢল কমতে শুরু করায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ