জেলার খবর

শিশুশিক্ষার্থীর পায়ে শিকল পরিয়ে নির্যাতন, অধ্যক্ষ কারাগারে

ফেনী জেলার মানচিত্র
ফেনী জেলার মানচিত্র

মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে (১০) শাসনের নামে দুই পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে আজ সোমবার দুপুরে ওই অধ্যক্ষকে কারাগারে পাঠায় পুলিশ। গত শনিবার রাতে ওই শিক্ষার্থীকে পায়ে শিকল বাঁধা অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ।

শিশুটি দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেউলিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার নাজরা শ্রেণির আবাসিক ছাত্র। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। পুলিশ জানায়, উদ্ধারের পর গতকাল রোববার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলামকে আটক করা হয়। ওই দিন রাতে শিশুটির বাবা শিশু নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ ফখরুল ইসলামকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান তাঁকে জেলে পাঠানোর আদেশ দেন। পরে কারা পুলিশের মাধ্যমে ফখরুলকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ