জেলার খবর

রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার শ্রীরামপুর রেলগেটের পূর্বপাশে উত্তর পাড়া এলাকায় সিলেটগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পায়পুরা ইউনিয়নের বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে।

স্থানীয় লোকজন জানান, জমিলা খাতুন ও তার বোন সাহেরা খাতুন শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। তারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। সোমবার বিকেলে জমিলা কাজ শেষে বাসায় ফেরার জন্য রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, নিহতের বোনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ