জেলার খবর

কিশোরগঞ্জে বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

নৌকাডুবির ঘটনায় কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে পাঁচজন ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে পারলেও অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে যায়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ