কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ হত্যাকাণ্ডের মূল হোতা মৌলভি আনাসকে (৪০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
এই ঘটনায় এই পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনাস ক্যাম্প-১৯-এর ব্লক-ডি/৫-এর মৌলভি জকরিয়ার ছেলে। তিনি মামলার ১৪নং আসামি।
কামরান হোসেন বলেন, ‘রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে মৌলভি আনাস অনেকটা আড়ালে চলে যান। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাকে আটক করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে জানা গেছে।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: