জেলার খবর

নতুন কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ নিল ট্রাক

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

যশোরের কেশবপুর থেকে নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক বিআরডিবি কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে।

আশরাফের পরিবার সূত্রে জানা গেছে, তিনি কেশবপুর বিআরডিবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার তার মাদারীপুরে বদলির আদেশ আসে। নতুন কর্মস্থল মাদারীপুরের উদ্দেশে ভোরে মোটরসাইকেলযোগে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে আশরাফ ঘটনাস্থলেই মারা যান।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ