জেলার খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

 ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পটুয়াখালীর বসাক বাজারে ভাড়া করা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আরোহী ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী রাস্তায় ছিটকে পড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে অন্য আরোহী মো. শামীমকে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী ইউপি সদস্য হানিফ গাজী ঘটনার সময় আমখোলার নিজ বাড়ি বলইকাঠী থেকে ভাড়া মোটরসাইকেলে পটুয়াখালীতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হরায়। এতে চালক শামীম এবং আরোহী হানিফ গাজী রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হানিফ গাজী। এছাড়া শামীমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলইকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ৮ ছেলে-মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ